যেকোনো চ্যাট থেকে গ্রুপ কল শুরু করুন
আপনার গ্রুপ থেকেই সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করুন—ভিডিও কলে সর্বোচ্চ 20 জন পর্যন্ত অংশ নিতে পারেন। সেটা পারিবারিক আলাপ হোক, বন্ধুদের সাথে আড্ডা হোক বা কোনো দলগত আলোচনা, আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই টেক্সট থেকে সরাসরি কথায় চলে যেতে পারেন।
সহজেই বড় ফাইল শেয়ার করুন
যেকোনো চ্যাটে অডিও, ভিডিও, PDF, ZIP, APK এবং অন্যান্য সাধারণ ফরম্যাটসহ 2 GB পর্যন্ত ফাইল পাঠান।
সহজ গ্রুপ ব্যবস্থাপনা
মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করতে সরাসরি @ দিয়ে উল্লেখ করুন। গ্রুপের মালিকরা সদস্যদের সরিয়ে দিতে পারেন এবং গ্রুপের সেটিংস যৌথভাবে পরিচালনার জন্য অনুমতি প্রদান করতে পারেন।
গ্রুপে আরও নিরাপদভাবে যোগাযোগ করুন
কে আপনাকে প্রাইভেট গ্রুপে যোগ করতে পারে বা গ্রুপ চ্যাট থেকে পরিচিতি হিসেবে যোগ করতে পারে, তা নিয়ন্ত্রণ করুন। গ্রুপ কলের সময় স্ক্রিনশট ব্লক চালু করুন, আর প্রয়োজনে গ্রুপ থেকে বেরিয়ে যান বা রিপোর্ট করুন।
5,000 জন পর্যন্ত মেম্বারের পাবলিক গ্রুপ
একটি পাবলিক গ্রুপে 5,000 জন পর্যন্ত মেম্বার থাকতে পারে। এটি কোনো শখের ক্লাব, স্টাডি সার্কেল বা সামাজিক কর্মকাণ্ড যাই হোক না কেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসুন।
imo ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে?
কীভাবে গ্রুপ চ্যাট তৈরি করব?
imo-তে প্রাইভেট গ্রুপ এবং পাবলিক বিগ গ্রুপ তৈরি করা যায়। প্রাইভেট গ্রুপ তৈরি করতে স্ক্রিনের নিচে বাঁ দিকের “+” আইকনে ট্যাপ করুন, “নতুন গ্রুপ” বেছে নিন, তারপর “প্রাইভেট গ্রুপ” নির্বাচন করে সদস্য যোগ করুন। পাবলিক বিগ গ্রুপ তৈরি করতে প্রথমে যেকোনো একটি পাবলিক গ্রুপে যোগ দিয়ে সেখানে ১২০ মিনিটের বেশি সময় থাকতে হবে। এরপর “+” > “নতুন গ্রুপ”-এ ট্যাপ করে পাবলিক বিগ গ্রুপ তৈরির বিকল্পটি বেছে নিন।
কীভাবে গ্রুপ কল শুরু করব?
গ্রুপ চ্যাট খুলুন এবং স্ক্রিনের উপরে ডান দিকের ফোন বা ভিডিও আইকনে ট্যাপ করুন। তারপর যেসব সদস্যকে কলে আমন্ত্রণ জানাতে চান, তাঁদের বেছে নিন। গ্রুপ ভিডিও কলে একসঙ্গে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারেন।
কীভাবে গ্রুপ কলের ইতিহাস দেখব?
Android: imo অ্যাপ খুলুন, উপরে থাকা “কন্টাক্ট” আইকনে ট্যাপ করুন, তারপর “কলের ইতিহাস”-এ ট্যাপ করে গ্রুপ কলের ইতিহাস দেখুন। এই বিকল্পটি না দেখলে imo-এর সর্বশেষ সংস্করণে আপডেট করে আবার চেষ্টা করুন।
iOS: imo-তে “কন্টাক্ট” > “কলের ইতিহাস” থেকে অথবা আপনার iPhone-এর কলের ইতিহাস থেকে গ্রুপ কলের ইতিহাস দেখতে পারবেন।
কীভাবে গ্রুপে সদস্য যোগ করব বা সরিয়ে দেব?
গ্রুপের মালিক সদস্য যোগ করতে বা সরিয়ে দিতে পারেন। তিনি অন্য সদস্যদেরও নতুন সদস্য যোগ করার অনুমতি দিতে পারেন। কাউকে যোগ করতে গ্রুপের তথ্য খুলুন এবং “সদস্য যোগ করুন”-এ ট্যাপ করুন। কোনো সদস্যকে সরিয়ে দিতে তাঁর নামের পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে “সরিয়ে দিন” নির্বাচন করুন।
গ্রুপ চ্যাটে কাউকে কীভাবে @ দিয়ে মেনশন করব?
মেসেজ লেখার ঘরে “@” লিখলে গ্রুপের সদস্যদের তালিকা দেখা যাবে। যাঁকে মেনশন করতে চান, তাঁকে বেছে নিয়ে মেসেজ লিখে পাঠিয়ে দিন। তিনি চ্যাট তালিকায় না-পড়া মেসেজের পাশে “@” চিহ্ন দেখতে পাবেন। এতে তাঁকে মেনশন করা মেসেজটি সহজে খুঁজে পেতে এবং উত্তর দিতে পারবেন।
আরও ফিচার দেখুন
মেসেজিং
ইনস্ট্যান্ট মেসেজিং এখন আরও সহজ
কলিং
মাত্র একটি কলের দূরত্বে
Story
imo Story-এর মাধ্যমে জীবনের মুহূর্তগুলো ধরে রাখুন ও শেয়ার করুন