বন্ধুদের জন্য জন্মদিনের শুভেচ্ছা | ছোট, মজার ও মিষ্টি

imo-তে বন্ধুদের পাঠানোর জন্য জন্মদিনের শুভেচ্ছা

Mon Aug 17 2026

জন্মদিনের শুভেচ্ছা হতে পারে সংক্ষিপ্ত, মজার, ব্যক্তিগত কিংবা এসবের মিশেল। কোনো বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা কীভাবে জানাবেন বুঝতে না পারলে, তার সঙ্গে সাধারণত যেভাবে কথা বলেন, সেই অনুযায়ী একটি বার্তা বেছে নিন। সশরীরে একসঙ্গে উদ্‌যাপন করা সম্ভব না হলে imo-তে শুভেচ্ছা পাঠান, ভয়েস মেসেজ পাঠান অথবা ভিডিও কল করুন।

বন্ধুদের জন্য সংক্ষিপ্ত জন্মদিনের শুভেচ্ছা

বার্তাটি সহজ ও বন্ধুত্বপূর্ণ রাখতে চাইলে এই সংক্ষিপ্ত জন্মদিনের শুভেচ্ছাগুলো কাজে আসবে।

  1. শুভ জন্মদিন! তোমার দিনটি দারুণ কাটুক।
  2. জন্মদিনের অনেক শুভেচ্ছা। সামনের বছরটি চমৎকার কাটুক।
  3. শুভ জন্মদিন! আজকের দিনটি অনেক সুন্দর মুহূর্তে ভরে উঠুক।
  4. তোমার জন্য সুখ, সুস্বাস্থ্য আর হাসার অনেক কারণ কামনা করি।
  5. আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজনকে জন্মদিনের শুভেচ্ছা।
  6. এ বছর তোমার সব ইচ্ছা পূরণ হোক। শুভ জন্মদিন!
  7. জন্মদিনটি অসাধারণ কাটুক। এমন একটি সুন্দর দিন তোমার প্রাপ্য।
  8. শুভ জন্মদিন! দিনটি উপভোগ করো, আর আমার হয়ে বাড়তি এক টুকরা কেক খেয়ো।
  9. সুস্বাদু খাবার, প্রিয় মানুষ আর সুন্দর স্মৃতিতে ভরা জন্মদিনের শুভেচ্ছা।
  10. শুভ জন্মদিন! এ বছরটি তোমার জন্য ভালো কাটুক।
  11. আজ তোমার জন্য রইল জন্মদিনের অঢেল শুভেচ্ছা।
  12. তোমার জন্মদিন ঠিক তোমার মনের মতো হোক।
  13. শুভ জন্মদিন! আনন্দ করো এবং দিনটির প্রতিটি মুহূর্ত উপভোগ করো।
  14. জন্মদিনের শুভেচ্ছা। সামনের দিনগুলোও সুন্দর কাটুক।
  15. শুভ জন্মদিন! আশা করি, খুব শিগগিরই আমরা একসঙ্গে উদ্‌যাপন করতে পারব।

ঘনিষ্ঠ বন্ধুর জন্য আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা

ঘনিষ্ঠ বন্ধুকে শুধু “শুভ জন্মদিন” বলেই থেমে না থেকে, তার যে গুণটি আপনার ভালো লাগে, দুজনের কোনো স্মৃতি অথবা একসঙ্গে পার করা কোনো অভিজ্ঞতার কথা উল্লেখ করতে পারেন।

  1. যার ওপর আমি সব সময় ভরসা করতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের বন্ধুত্ব হয়েছে বলে আমি সত্যিই আনন্দিত। আশা করি, এ বছর তোমার জীবনে অনেক ভালো কিছু আসবে।
  2. আমরা একসঙ্গে অনেক ভালো দিন, অদ্ভুত দিন আর মাঝের সব রকম দিনই কাটিয়েছি। শুভ জন্মদিন। এমন আরও অনেক দিন একসঙ্গে কাটুক।
  3. শুভ জন্মদিন! কথা বলার, হাসার কিংবা নিছক কিছুটা সময় কাটানোর জন্য যখনই কাউকে দরকার হয়েছে, পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।
  4. তোমার বন্ধুত্ব আমার কাছে কতটা মূল্যবান, আশা করি তুমি তা জানো। জন্মদিনটি খুব আনন্দে কাটুক, আর সামনের বছরে তোমার পছন্দের কাজগুলোর জন্য আরও বেশি সময় পাও।
  5. আমার নানা রূপ দেখেও যে বন্ধু কোনোভাবে সব সময় পাশে থেকেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।
  6. গম্ভীর বিষয় থেকে একেবারে আজেবাজে কথাও যার সঙ্গে বলতে পারি, এমন একজন বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। শুভ জন্মদিন!
  7. শুভ জন্মদিন। এ বছরে তোমার চাপের দিনগুলো কমে যাক, আর যে বিষয়গুলো তোমাকে আনন্দ দেয়, সেগুলো অনেক বেড়ে যাক।
  8. কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও সহজ ও স্বচ্ছন্দ হয়ে ওঠে। আমাদের বন্ধুত্বও তেমন—এ জন্য আমি আনন্দিত। শুভ জন্মদিন!
  9. আজকের দিনটা এমন মানুষদের সঙ্গে কাটাও, যাদের সঙ্গে তুমি স্বচ্ছন্দ বোধ করো, যারা তোমাকে গুরুত্ব দেয় এবং যাদের সামনে তুমি পুরোপুরি নিজের মতো থাকতে পারো।
  10. শুভ জন্মদিন। কোনো দীর্ঘ বক্তৃতা নয়, শুধু মনে করিয়ে দিতে চাই—তুমি আমার জীবনে আছ বলে আমি খুব আনন্দিত।

বন্ধুদের জন্য মজার জন্মদিনের শুভেচ্ছা

মজার জন্মদিনের শুভেচ্ছায় বয়স বাড়া, কেক, ভুল সিদ্ধান্ত কিংবা দুজনে মিলে যে অভ্যাসগুলো নিয়ে সব সময় রসিকতা করেন, সেগুলোর কথা থাকতে পারে। বন্ধুটির সঙ্গে সাধারণত যে ধরনের রসিকতা করেন, তেমন কিছুই বেছে নিন।

  1. শুভ জন্মদিন! তোমার বয়স বেশি হয়নি। শুধু “আমার মনে আছে, যখন...” দিয়ে শুরু হওয়া গল্পের সংখ্যা বেড়েছে।
  2. আরেকটি জন্মদিন, রাতের খাবারের আগেই কেক খাওয়ার আরেকটি নিখুঁত অজুহাত।
  3. শুভ জন্মদিন! তোমার জন্য দামি কিছু কেনার কথা ভেবেছিলাম, কিন্তু এই মেসেজটাই খরচের দিক থেকে বেশি বুদ্ধিমানের কাজ মনে হলো।
  4. নিজেরই সিদ্ধান্তগুলো সামলে আরও একটা বছর টিকে গেছ। অভিনন্দন!
  5. শুভ জন্মদিন! আজ তোমার দায়িত্বের তালিকার চেয়ে কেকটি বড় হোক।
  6. বয়স আরও এক বছর বাড়ল, কিন্তু কী আশ্চর্য—তোমার কৌতুকগুলো এখনো হুবহু আগের মতোই আছে।
  7. শুভ জন্মদিন! আজ তোমার কোনো বিব্রতকর গল্প মনে করিয়ে দেব না বলে কথা দিচ্ছি। তবে আগামীকালের কথা আলাদা।
  8. আরও একটি বছর পার করে ফেলেছ। আমার মনে হয়, এর জন্য অন্তত দুই টুকরা কেক তোমার প্রাপ্য।
  9. আমার সম্পর্কে এত বেশি কিছু জানো যে এখন আর আমার সঙ্গে বন্ধুত্ব ছাড়ার উপায় নেই। শুভ জন্মদিন!
  10. বয়স নিয়ে একটি রসিকতা করতে পারতাম, কিন্তু তোমার পরের জন্মদিনেও আমন্ত্রণ পেতে চাই।

বেস্ট ফ্রেন্ডের জন্য জন্মদিনের শুভেচ্ছা

বেস্ট ফ্রেন্ডের জন্য বার্তাটি মজার বা ব্যক্তিগত হতে পারে, কিংবা একেবারে আপনাদের স্বাভাবিক কথাবার্তার মতোই হতে পারে।

  1. আমার বেস্ট ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা, যার কাছেই আমার বেশির ভাগ এলোমেলো মেসেজ যায়।
  2. তুমি না থাকলে জীবন অনেক শান্ত হতো, তবে কোনোভাবেই আরও ভালো হতো না। শুভ জন্মদিন!
  3. সুখবর, দুঃসংবাদ কিংবা একেবারেই কোনো খবর না থাকলেও যাকে ফোন করতে পারি, সেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা।
  4. বহু বছর ধরে একে অপরকে বিব্রত করার মতো যথেষ্ট স্মৃতি আমাদের আছে। শুভ জন্মদিন, চলো আরও কিছু স্মৃতি তৈরি করি।
  5. যে আমার একই গল্প একাধিকবার শুনেও এখনো শোনার ভান করে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।
  6. এ বছর তুমি যা চাও, তা যেন আরও বেশি পাও; আর যা তোমার শক্তি নিঃশেষ করে, তা যেন কমে যায়। শুভ জন্মদিন।
  7. যার সঙ্গে পরিকল্পনা করতে, পরিকল্পনা বাতিল করতে এবং পরে আবার নতুন পরিকল্পনা নিয়ে কথা বলতে সবচেয়ে ভালো লাগে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।
  8. জীবন যতই ব্যস্ত হোক, আমরা যেখানে কথা থামিয়েছিলাম, সেখান থেকেই আবার শুরু করতে পারি—এ জন্য আমি আনন্দিত। শুভ জন্মদিন!
  9. শুভ জন্মদিন। তোমার সামনে কখনো অন্য রকম আচরণ করতে হয় না—এমন একজন বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ।
  10. একসঙ্গে আরও একটা জন্মদিন। আমি কিন্তু গুনছি, যদিও এখন হয়তো আর খুব খুঁটিয়ে গোনা উচিত নয়।

দূরে থাকা বন্ধুর জন্য জন্মদিনের শুভেচ্ছা

আপনার বন্ধু দূরে থাকলে, পুরো বার্তাটি দূরত্ব নিয়ে না লিখেও তার পাশে থাকতে চাওয়ার কথা উল্লেখ করতে পারেন।

  1. দূর থেকে জন্মদিনের শুভেচ্ছা! আজ যদি তোমার সঙ্গে সশরীরে উদ্‌যাপন করতে পারতাম!
  2. আমরা হয়তো আলাদা জায়গায় আছি, তবু আজ তোমার কথাই ভাবছি। শুভ জন্মদিন!
  3. শুভ জন্মদিন! আমরা আবার একই শহরে হলে আসল উদ্‌যাপনটা তখনই হবে।
  4. বার্তা না পাঠিয়ে যদি তোমার জন্য একটি কেক নিয়ে যেতে পারতাম! জন্মদিনটি দারুণ কাটুক।
  5. দূর থেকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার দিনটি প্রিয় মানুষ, সুস্বাদু খাবার আর কাজের বার্তামুক্ত আনন্দে ভরে উঠুক।
  6. শহর আলাদা হলেও জন্মদিনের কথা ঠিকই মনে আছে। আশা করি, দিনটি সত্যিই খুব ভালো কাটবে।
  7. শুভ জন্মদিন! অনুষ্ঠানে থাকতে না পারলেও ছবি কিন্তু অবশ্যই চাই।
  8. আজ যদি তোমার পাশে থাকতে পারতাম! ততক্ষণ পর্যন্ত এই বার্তাটিকেই দূর থেকে পাঠানো জন্মদিনের আলিঙ্গন হিসেবে ধরে নাও।

imo-তে জন্মদিনের ভিডিও কল আরও আনন্দময় করুন

আপনার বন্ধু যখন উপহার খুলছেন, জন্মদিনের কেক কাটছেন অথবা অনুষ্ঠান থেকে একটু বিরতি নিচ্ছেন, তখন imo-তে তাকে কল করতে পারেন। সশরীরে একসঙ্গে উদ্‌যাপন করা সম্ভব না হলে, একটি সংক্ষিপ্ত কলও যথেষ্ট হতে পারে।

ভিডিও কল চলাকালে Light আইকনে ট্যাপ করে জন্মদিনের থিমের একটি ফ্রেম বেছে নিন। এই ফ্রেমটি পর্দার চারপাশে উৎসবমুখর আবহ তৈরি করার পাশাপাশি কলের সময় আপনার মুখ আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

কলের আগে বা পরে চ্যাটে একটি Happy Birthday স্টিকারও পাঠাতে পারেন। বার্তাটি ছোট রাখতে চাইলেও এটি জন্মদিনের আমেজ যোগ করতে পারে।

জন্মদিনের শুভেচ্ছাটি আরও নিজের মতো করে তুলুন

ওপরের জন্মদিনের শুভেচ্ছাগুলোর কোনোটি ব্যবহার করলে, সেটিকে আরও ব্যক্তিগত করে তুলতে একটি বা দুটি বিষয় বদলে নিন।

একসঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলুন

দুজনের কোনো স্মৃতির কথা উল্লেখ করুন।

এর বদলে: “শুভ জন্মদিন! তোমার বছরটি দারুণ কাটুক।”

লিখতে পারেন: “শুভ জন্মদিন! গত বছরের সেই ভ্রমণে আমরা যে দুই ঘণ্টার জন্য পথ হারিয়েছিলাম, তা এখনো বিশ্বাস হয় না। খুব শিগগিরই আমাদের আবার কোনো অভিযানে যেতে হবে।”

স্বাভাবিক কথাবার্তার ধরন বজায় রাখুন

বন্ধুকে সাধারণত ডাকনামে ডাকলে সেটিই ব্যবহার করুন। আপনাদের কথাবার্তা সাধারণত অনানুষ্ঠানিক হলে, জন্মদিনে হঠাৎ খুব আনুষ্ঠানিক বার্তা অস্বাভাবিক লাগতে পারে। ইমোজিও যেভাবে সাধারণত ব্যবহার করেন, সেভাবেই রাখুন। শুধু জন্মদিন বলে বার্তাটি কেক আর বেলুনের ইমোজিতে ভরিয়ে দেওয়ার দরকার নেই।

তার জন্য কী কামনা করছেন, তা নির্দিষ্ট করে বলুন

শুধু “তোমার জন্য শুভকামনা” বলার বদলে, এ বছর বন্ধু আসলে কী চাইছে, সেটা উল্লেখ করুন।

- নতুন চাকরি খুঁজছেন: “শুভ জন্মদিন! আশা করি, এ বছর এমন একটা চাকরি পাবে, যা তুমি সত্যিই উপভোগ করবে।”

- ভ্রমণের পরিকল্পনা করছেন: “শুভ জন্মদিন! যে ভ্রমণের কথা এত দিন ধরে বলছ, আশা করি এবার অবশেষে সেটি করতে পারবে।”

- গত কয়েক মাস চাপের মধ্যে কেটেছে: “শুভ জন্মদিন। আশা করি, এ বছর তুমি বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবে।”

যতটুকু প্রয়োজন, ততটুকুই লিখুন

একটি জন্মদিনের বার্তা দীর্ঘ হতেই হবে, এমন নয়। ব্যক্তিগত অনুভূতি জানিয়ে কয়েকটি লাইনই যথেষ্ট।

বাকি কথা imo ভিডিও কলের জন্য তুলে রাখুন। প্রথমে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান, তারপর বন্ধু অবসর পেলে কল করুন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় Light আইকন থেকে জন্মদিনের থিমের ফ্রেম ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন